1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ

মৃত বেড়ে ৪২৫; আক্রান্ত ২০ সহস্রাধিক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৩ Time View

চীনে প্রাণঘাতি করোনাভাইরাসে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৫ জনে। দেশটিতে করোনাভাইরাসের প্রকোপ থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ।

সর্বশেষ প্রাপ্ত তথ্য বলছে, চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ২০৪৩৮ জন।

দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

চীনের যে উহান থেকে এই ভাইরাস ছড়িয়েছে সেখানকার পরিস্থিতির এখনও পর্যন্ত কোনও উন্নতি হয়নি। একই রকম গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে আশপাশের একাধিক শহরে। বেশ কিছু জায়গা নতুন করে ‘লকডাউন’ করা হয়েছে।

সোমবার সার্সের পরিসংখ্যানকেও ছাপিয়ে যায়। সার্সে আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছিল তিনশোর কাছাকাছি মানুষের। এই মৃত্যুমিছিল কবে থামবে সে বিষয়ে আশার আলো দেখাতে পারছেন না কেউ-ই।

চীনে রোজই কোনও না কোনও অঞ্চলে নতুন করে এই ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলছে। এমন অবস্থায় আতঙ্কে চীনের জন্য দরজা বন্ধ করে দিচ্ছে একের পর এক দেশ।

সূত্র : আল-জাজিরা, ওয়েবসাইট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ