1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ

ওমানে গাড়িচাপায় চার বাংলাদেশি নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫২ Time View

ওমানে সড়ক গাড়িচাপায় চারজন বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার আদম এলাকায় কাজ শেষে সাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় তারা নিহত হন।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শনজৌরপুর গ্রামের সহিদ আলীর ছেলে সবুর আলী (৩৮) ও হাজিপুরের বিলারপাড়া গ্রামের মোহাম্মদ মুসলিম আলীর ছেলে মোহাম্মদ লিয়াকত আলী (৩৯)।

আজ সোমবার ওমানের বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানী মাসকাট থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরের একটি মহাসড়ক দিয়ে বাংলাদেশিরা পার হওয়ার সময় একটি বড় গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে দূতাবাসের কর্মকর্তারা স্থানীয় নিজোয়া হাসপাতালে গিয়ে নিহত ব্যক্তিদের মধ্যে দুজনকে শনাক্ত করেন। পরিচয়পত্র সঙ্গে না থাকায় নিহত অন্য দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ