1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী অবসর নিয়েও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করছেন ট্রাম্প?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০
  • ৫৩ Time View

ইরাকের প্রেসিডেন্ট বাহরাম সালিহর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে এই দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের অবকাশে দুই প্রেসিডেন্ট সেনা প্রত্যাহারের ব্যাপারে আলোচনা করেন।

মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে গত ৫ জানুয়ারি ইরাকের জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে একটি বিল পাস হয়। এরপর ট্রাম্প এবং সালিহর মধ্যে এই আলোচনা হলো।

ইরাকের প্রেসিডেন্ট বাহরাম সালিহর সঙ্গে বৈঠকের পরে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরাকের সঙ্গে আমাদের খুব ভালো সর্ম্পক রয়েছে। আমরা সেখান থেকে খুব কম সংখ্যক সেনা প্রত্যাহার করব। আমরা সেনা সংখ্যা কমিয়ে ৫,০০০ করতে যাচ্ছি। ফলে সেখান থেকে সেনা সংখ্যা খুব কমই প্রত্যাহার করা হবে। ঐতিহাসিকভাবেই এটি কম। তবে দেখা যাক কি হয়।”

ইরাকের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর জন্য দেশের জনগণ যে দাবি জানিয়ে আসছে তার গুরুত্ব নিয়েও আলোচনা করেন প্রেসিডেন্ট বাহরাম সালিহ এবং ট্রাম্প।

এদিকে ইরাকি প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ও ইরাকের মধ্যে বহু অভিন্ন স্বার্থ রয়েছে। আমাদেরকে উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে, প্রতিবেশীদের স্থিতিশীলতার প্রতি খেয়াল রাখতে হচ্ছে এবং স্থিতিশীল ইরাকের সার্বভৌমত্বের বিষয়টি নিয়ে কাজ করতে হচ্ছে। পাশাপাশি প্রতিবেশীদের বন্ধু এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের স্বার্থ দেখতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ