আগামী ডিসেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ডি থ্রি টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে নিলাম। যেখানে গুরুত্ব হারিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
সোমবার (২৫ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে ডি থ্রির নিলাম।
শেখ মেহেদী হাসানকে ব্লু স্টার কিনে নেওয়ার পর রিশাদকে দলে নিতে আগ্রহ দেখাচ্ছিল না কোনো দল। সঞ্চালক চারু শর্মা রিশাদের বাকি দুই ফরম্যাটে খেলার বিষয়টি স্পষ্ট করলে এরপর তাকে নিয়ে আগ্রহ তৈরি হয়। তবে খুব বেশি দর ওঠেনি। শেখ মেহেদী হাসান দেড় কোটি পয়েন্টে দল পেলেও রিশাদকে ৬০ লাখ পয়েন্টেই দলে পেয়ে যায় ফরচুন।
এ ছাড়া, ৭৫ লাখ পয়েন্টে ফরচুন কিনে নিয়েছে সৌম্য সরকারকেও। ৮০ লাখ পয়েন্টে তাইজুল ইসলামকে কিনেছে সেভেন রিংস সিমেন্ট।