1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী অবসর নিয়েও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

গান গাইতে গাইতে তিন শিশুকে খুন করলেন মা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০
  • ৭৭ Time View

ঠাণ্ডা মাথায় তিন শিশুকে খুন করেছেন এক মা। এর মধ্যে গান গাইতে গাইতে এক সন্তানকে খুন করেছেন বলে অভিযোগ। নিহত শিশুদের বয়স ৭ মাস (মেয়ে) , ১ বছর (মেয়ে) এবং ৩ বছর (ছেলে)।

নারকীয় এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে।

জানা গেছে, ২২ বছর বয়সী ওই মায়ের নাম রেচেল হেনরি। নিজের দুই মেয়ে এবং এক ছেলেকে রেচেল খুন করেছেন। তবে সন্তানদের খুনের পরেও আশ্চর্যরকম নিরুত্তাপ রেচেল। বিশেষজ্ঞরা মনে করছেন, এই নারীর মানসিক সমস্যা আছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি ওকলাহোমা থেকে ফিনিক্সে এসে ওঠে রেচেল। সেখানে একটি বাড়ির নীচের তলা ভাড়া নেয় সে। বাড়িওয়ালা এবং এক আত্মীয়ের উপস্থিতিতে সোমবার রাতে ওই বাড়িতেই তিন সন্তানকে এক এক করে ঠাণ্ডা মাথায় খুন করেন।

তদন্তে জানা গেছে, এক বছর বয়সী ছোট বোনকে খুন করার সময় তিন বছর বয়সী ছেলে মাকে আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু মায়ের গায়ের জোরের কাছে ছেলে নতি স্বীকার করে। এরপর ছেলেকে খাওয়ানোর নাম করে পাশের ঘরে নিয়ে গান গাইতে গাইতে তার গলার নলি কেটে দেন ওই নারী। যাতে কোনো চিৎকার অন্য কারও কানে না যায় সে কারনে গান গাইছিলেন ওই নারী।

এরপর রেচেল তার বোনের সঙ্গে লিভিং রুমে বসে গল্প করেন। কিছুক্ষণ পর তৃতীয় সন্তানকে খাওয়ানোর নামে ঘরের ভিতর যান তিনি। এই বাচ্চাটি সদ্যোজাত। ঘরের ভিতর ওই সন্তানকেও শেষ করে দেন তিনি। এই তিন সন্তানকে পরপর খুনের পর নিথর দেহগুলি সোফায় এমনভাবে শুইয়ে দেয় সে, যাতে মনে হয় তারা ঘুমোচ্ছে।

পুলিশ বলছে, সোমবার রেচেলকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত মাদক সেবন করেন রেচেল।

জানা গেছে, রেচেলকে পুলিশি হেফাজতে নিওয়া হয়েছে। জেরা শুরু হতেই সে অপরাধ স্বীকার করেন তিনি। তবে কী কারণে তিন সন্তানকে খুন করেছেন তিনি তা এখনও জানা যায়নি।

সূত্র : সিএনএন,ইউএসটুডে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ