1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী অবসর নিয়েও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

এবার আরেক ইরানি শীর্ষ কমান্ডার নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০
  • ৫৬ Time View

গত ৩রা জানুয়ারি ইরাকের বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন ইরানের কুদস বাহিনীর প্রধান লে. জেনারেল কাসেম সোলাইমানি। এবার ইরানের আরেক শীর্ষ কমান্ডার আবদুল হোসেইন মোজাদ্দামি নিহত হয়েছেন। বুধবার সকালে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হাতে নিহত হয়েছেন এই মিলিশিয়া কমান্ডার। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর বরাতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,আবদুল হোসেইন মোজাদ্দামি ছিলেন ইরানের খুজেস্তান প্রদেশের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বাসিজ ফোর্সের প্রভাবশালী কমান্ডার।

ইরানের দক্ষিণ-পশ্চিমে খুজেস্তানের দারখোভিন শহরে বুধবার নিজের বাড়ির সামনে মাথায় গুলি করে মোজাদ্দামিকে হত্যা করে বন্দুকধারী দুই ব্যক্তি।
তারা মোটরসাইকেলে চড়ে এসে খুন করে পালিয়ে যায়।

মাথায় গুলির আঘাতে ঘটনাস্থলেই মারা যান মোজাদ্দামি।

এদিকে, ওই হত্যার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি।

প্রসঙ্গত, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মোট পাঁচটি ফোর্স রয়েছে। এর মধ্যে বাসিজ ফোর্স একটি। দেশের ভেতর যে কোন আন্দোলন দমাতে এই ফোর্স ব্যবহার করা হয়।

সূত্র : আল-আরাবিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ