1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী অবসর নিয়েও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

ইরান সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক: সৌদি

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারি, ২০২০
  • ৫৪ Time View

ইরানকে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হিসেবে আখ্যায়িত করে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেন, ইরানের প্রতি সাহায্যের হাত বাড়িয়েও ধ্বংস এবং মৃত্যু ছাড়া কিছুই পাওয়া যায়নি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ইউরোপীয় পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটি আয়োজিত এক অধিবেশনে এ কথা বলেন সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের।

আল-জুবায়ের বলেন, ‘সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হওয়ায় ইরানের সঙ্গে সৌদি আরবের বনিবনা হয় না। ১৯৭৯ সাল থেকেই ইরানের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছিল সৌদি আরব। কিন্তু ধ্বংস ও মৃত্যু ছাড়া কিছুই পাইনি।’

তিনি আরও বলেন, ‘ইরান যাতে তাদের নীতি পরিবর্তন করতে বাধ্য হয়, তাই দেশটির বিরুদ্ধে চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে।’

এদিকে ইরান, ইরাক ও লেবাননের বিক্ষোভের কথা উল্লেখ করে আল-জুবায়ের বলেন, ‘অভ্যন্তরীণ ও আঞ্চলিকভাবে নিয়ন্ত্রণ হারিয়েছে ইরান সরকার। বর্তমানে ইরান আত্মরক্ষামূলক কৌশলের মধ্যে রয়েছে। নিজ দেশে তারা বিক্ষোভের মুখোমুখি। ইরানের প্রভাবের বিরুদ্ধে ইরাকে শিয়া বিক্ষোভ হচ্ছে।’

লেবাননেও ইরান সমর্থিত হিজবুল্লাহ বিরোধী বিক্ষোভ চলছে বলে দাবি করেন সৌদি আরবের এ মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ