1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী অবসর নিয়েও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

১৫৮ বছরের মধ্যে ভারতের মহীশূরে প্রথম মুসলিম নারী মেয়র

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারি, ২০২০
  • ৫৩ Time View

ভারতের মহীশূর সিটি কর্পোরেশনের (এমসিসি) মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন একজন মুসলমান নারী। শনিবার নির্বাচিত হওয়া ৩১ বছর বয়সী তাসনিম ১৫৮ বছরের মধ্যে প্রথম নারী মেয়র ও পৌর সংস্থাটির সবচেয়ে কনিষ্ঠ মেয়র।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দর্জি মুন্নাভার পাশা ও গৃহিনী তাহসিন বানুর তৃতীয় সন্তান তাসনিম। মিনা বাজার এলাকায় তিনি বেড়ে উঠেছেন। ২০১৩ সাল থেকে তিনি ওই এলাকার একজন কর্পোরেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৩ সালে মহীশূর পৌর কর্পোরেশন নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করেন তাসনিম। তখন ২৬ বছর বয়সী ওই নারী মিনা বাজার ওয়ার্ড থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন।

সবচেয়ে কনিষ্ঠ মেয়র হলেও দুই সন্তানের জননী তাসনিম। তার মেয়ে সাইয়েদা রুমানি অষ্টম ও ছেলে সাইয়েদ উয়াইজ দ্বিতীয় শ্রেণিতে পড়ে। তার স্বামী সাইয়েদ সলিমুল্লাহ একজন এমব্রয়ডারি কর্মী। মিনা বাজারে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

এমন এক সময় এই নারী এমসিসি মেয়র নির্বাচিত হলেন, তখন ধর্মভিত্তিক নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতে উত্তাল বিক্ষোভ চলছে। আর প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মুসলিম বিদ্বেষী হিন্দুত্ববাদী দল বিজেপি ভারতের ক্ষমতায় রয়েছে। বিজেপি প্রার্থী গীতা যোগানন্দকে ২৪ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়রের পদে বসলেন তাসনিম।

মহীশূরকে পরিচ্ছনতার শহর বলা হয়ে থাকে। তাসনিম জানান, এই জয়ে তিনি অত্যন্ত খুশি। শহরের পরিচ্ছন্নতা ধরে রাখাই হবে তার প্রথম লক্ষ্য। বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে সচেষ্ট হবেন বলে আশ্বাস দেন তাসনিম।

এর আগে ১৯৯৬ সালে প্রথম মুসলিম মেয়র হন আরিফ হুসেন। এরপর ২০০৮ সালে আইয়ুব খানও জেডিএসের হয়ে মেয়র নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ