1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী অবসর নিয়েও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করা যাবে না

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারি, ২০২০
  • ৫৫ Time View

উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন বিদ্বেষী নীতি অব্যাহত থাকলে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার স্বপ্ন কোনোদিনও বাস্তবায়িত হবে না। উত্তর কোরিয়ার প্রধান কূটনীতিক জো ইয়ং-চোল এ কথা বলেছেন।

জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় সদরদপ্তরে কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ক এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

জো ইয়ং-চোল বলেন, যুক্তরাষ্ট্র যেহেতু পরমাণু আলোচনা শুরু করার ব্যাপারে পিয়ংইয়ংয়ের বেধে দেয়া সময়সীমা উপেক্ষা করেছে কাজেই উত্তর কোরিয়া এখন সব বিধিনিষেধ উপেক্ষা করে পরমাণু অস্ত্র পরীক্ষা এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা আবার শুরু করবে।

উত্তর কোরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাকে জংলি ও অমানবিক উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে তিনি বলেছেন, প্রতিপক্ষ যেখানে কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না সেখানে আমরা কেন আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব?

প্রসঙ্গত, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের হ্যানয় শীর্ষ বৈঠক ভেঙে যায়। কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার বিষয়ে ঐক্যমত্য না হওয়ায় ওই আলোচনা ভেঙে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ