1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী অবসর নিয়েও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

মুসলিমদের তাদের জায়গায় পাঠিয়ে দেবো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০
  • ৫০ Time View

মুসলিমদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এমপি রেণুকাচার্য। তিনি বলেছেন, মুসলিমদের তাদের জায়গায় পাঠিয়ে দেবো। এ ধরনের মন্তব্যের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বিজেপি’র এই নেতা।

নাগরিকত্ব আইনের পক্ষে মিছিল করার সময় তিনি এ মন্তব্য করেছেন।

গতকাল সোমবার সিএএ-এর পক্ষে মিছিলে যোগ দিয়েছেন বিজেপির এই নেতা। সে সময় তিনি বলেন, মসজিদে কয়েকজন বিশ্বাসঘাতক বসে আছেন, যাঁরা ফতোয়া লেখেন। তাঁরা প্রার্থনা না-করে মসজিদের ভেতরে অস্ত্র সংগ্রহ করেন। এই জন্যই কি মসজিদ চান আপনারা?’

মুসলিমদের জন্য বরাদ্দ করা টাকা হিন্দুদের জন্য খরচ করতে তিনি পিছপা হবেন না বলে জানান তিনি।

রেণুকাচার্য বলেন, আমার তালুকে এমন রাজনীতি শুরু করব যাতে মুসলিমদের জন্য বরাদ্দ অর্থ হিন্দুদের জন্য খরচ করা যায়। আমি আপনাদের (মুসলিম) নিজেদের জায়গায় পাঠিয়ে ছাড়বো। আর দেখিয়ে দেবো, রাজনীতি কাকে বলে।

প্রসঙ্গত, ভারতের সংখ্যালঘুদের আক্রমণ করে এর আগেও বিতর্কিত মন্তব্য করার নজির রয়েছে কর্নাটকের বিজেপি নেতাদের। বেল্লারিতে সিএএ-এর সপক্ষে মিছিল করতে গিয়ে বিজেপির বিধায়ক সোমাশেখর রেড্ডি বলেন, যাঁরা নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন, তাঁরা তার ফল চোকানোর জন্য তৈরি থাকুন। সংখ্যাগুরুরা রাস্তায় ফেলে তাঁদের ওপর হামলা চালাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ