1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী অবসর নিয়েও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

ব্রিটিশ রাষ্ট্রদূতকে ইরানের কঠোর সতর্কবার্তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০
  • ৫১ Time View

তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকেয়ারকে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। এই ব্রিটিশ রাষ্ট্রদূত ইরানের রাজধানী তেহরানের একটি বেআইনি সমাবেশে উপস্থিত ছিলেন। এ ঘটনার প্রেক্ষিতে ওই কূটনীতিককে কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির বরাতে এ তথ্য জানা গেছে।

আব্বাস আরাকচি বলেছেন, ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকেয়ারকে কঠোর ভাষায় এ ধরনের আচরণের পুনরাবৃত্তি না করার আহ্বান জানানো হয়েছে।

আরাকচি বলেন, আমরা ম্যাকেয়ারকে ডেকে তার কূটনৈতিক শিষ্টাচার বিরোধী তৎপরতার কঠোর প্রতিবাদ জানানোর পাশাপাশি তাকে বলে দিয়েছি, এরপর এই ঘটনার পুনরাবৃত্তি হলে তেহরান শুধু তাকে তলব করার মধ্যে নিজের দায়িত্ব সীমাবদ্ধ রাখবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার কয়েকদিন পর ব্রিটিশ রাষ্ট্রদূত ম্যাকেয়ার তেহরান ত্যাগ করেন। তিনি স্থায়ীভাবে দেশে ফিরে গেছেন কিনা এ নিয়ে ইরানের ভেতরে ও বাইরে যে জল্পনা চলছে সে সম্পর্কে আরাকচি বলেন, ব্রিটিশ রাষ্ট্রদূত ব্যক্তিগত কাজে ব্রিটেনে ফিরে গেছেন এবং কাজ শেষে আবার তেহরানে ফিরে আসবেন।

ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকেয়ার গত ১১ জানুয়ারি তেহরানের ‘আমির কাবির’ বিশ্ববিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত একটি বেআইনি সমাবেশে যোগ দেন। তিনি সে সময় সমাবেশকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। এ সময় ইরানের পুলিশ তাকে আটক করে। পরে পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তার কূটনৈতিক দায়মুক্তির কারণে পুলিশ তাকে ছেড়ে দেয়।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিটিশ রাষ্ট্রদূত ওই অবৈধ সমাবেশের ছবি ও ভিডিও ধারণ করছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ