1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী অবসর নিয়েও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

বাগদাদে গ্রিন জোনে ফের রকেট হামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০
  • ৫৫ Time View

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনের অভ্যন্তরে তিনটি রকেট আঘাত হেনেছে। এই গ্রিন জোনে সরকারি অফিস ও বিদেশী দূতাবাসগুলো অবস্থিত।
আজ মঙ্গলবার বাগদাদের গ্রিন জোনে তিনটি কাতিউসা রকেট
আঘাত হানে। তিনটি রকেটের মধ্যে দুটি মার্কিন দূতাবাসের কাছে আঘাত হেনেছে। ইরাকি পুলিশের বরাতে সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ওই হামলার ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রকেট হামলার পর পরই ওই এলাকায় সতর্কতা সাইরেন বাজতে শোনা গেছে।
গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়।
ইরানের কুদস ফোর্সের প্রধান লে. জেনারেল সোলাইমানির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।
তার মৃত্যুর প্রতিশোধ নিতে গত ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এখন পর্যন্ত ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কয়েক বার হামলার ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত, চলতি মাসে আরও কয়েকবার গ্রিন জোনে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইরান সমর্থিত আধাসামরিক বাহিনীকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। তবে কোনো পক্ষই এখনও পর্যন্ত এসব হামলার দায় স্বীকার করেনি।
সূত্র : আল-জাজিরা, এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ