1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী অবসর নিয়েও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

জে পি নাড্ডাই বিজেপি প্রধান

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারি, ২০২০
  • ৫৩ Time View

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি নির্বাচিত হয়েছেন জগৎ প্রকাশ নাড্ডা। বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই অমিত শাহের জায়গায় বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন এই নেতা।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এতদিন কার্যকরী সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি। আর এবার আনুষ্ঠানিকভাবে ২০২২ পর্যন্ত দলের সর্বভারতীয় সভাপতি পদে বসলেন জগৎ প্রকাশ নাড্ডা।

এর আগে আজ সকাল সাড়ে দশটা নাগাদ মনোনয়নপত্র জমা দেন নাড্ডা । বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি । বিজেপির কেন্দ্রীয় সদর দপ্তরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলীয় সূত্রে খবর, নাড্ডার নাম প্রস্তাব করেছিলেন দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ও সংসদীয় দলের সদস্যরা তথা অমিত শাহ, রাজনাথ সিং ও নীতিন গড়কড়ি।

২০১৯ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন অমিত শাহ। আর এরপরেই দলের দায়িত্ব সামলানোর জন্যে কার্যকরী সভাপতির দায়িত্বে বসানো হয়েছিল জেপি নাড্ডাকে। এবার আনুষ্ঠানিকভাবে দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্বে বসতে চলেছেন জগৎ প্রকাশ নাড্ডা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ