1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

এই ড্রোন শুধু চীনের আছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারি, ২০২০
  • ৫১ Time View

বর্তমান সময়ে সামরিক শক্তি বৃদ্ধিতে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে। সেই প্রতিযোগিতায় অন্য দেশগুলোর তুলনায় এক ধাপ এগিয়ে গেল চীন। কারণ তাদের দাবি, বিশ্বের প্রথম তিন ইঞ্জিনবিশিষ্ট মানববিহীন বিমানটি (ড্রোন) এখন তাদের হাতে। গত বৃহস্পতিবারই এই ড্রোনটি ওড়াতে সক্ষম হয়েছেন তারা। বলা হচ্ছে, এই বিশাল ড্রোনটি পরিবহন ও বিভিন্ন মিশনে ব্যবহার করা হতে পারে।

চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের চেংডুভিত্তিক টেংডেন টেকনোলজি কম্পানি এই ড্রোনটি তৈরি করে। চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি বিমানঘাঁটিতে এই বিমানটি সফলভাবে ওড়ে ও অবতরণ করে। চেংডু ডেইলি নামের একটি স্থানীয় সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিতে করেছে।

জানা যায়, ড্রোনটির প্রস্থ ২০ মিটার আর দৈর্ঘ্য ১১ মিটার। এটিতে রয়েছে তিনটি পিস্টন ইঞ্জিন। ড্রোনটি তিন দশমিক দুই টন ওজনের মালবহন করতে পারবে। এটি ওড়তে পারবে টানা ৩৫ ঘণ্টা। ড্রোনটি ওড়তে পারবে সাড়ে ৯ হাজার মিটার উপরে দিয়ে। প্রতি সেকেন্ডে উপরে ওঠতে পারবে ১০ মিটার। আর ড্রোনটি সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় তিনশ কিলোমিটার।

চায়না নিউজ জানায়, ড্রোনটি ২০২১ সালের দিকে বাজরে আসবে। এটি চীনে ব্যবহার করা হবে। তবে ড্রোনটি বিক্রয় করা হবে দেশের বাইরেও। বলা হচ্ছে, ড্রোনটির দাম হবে অনেক কম। কিন্তু ব্যবহার করা যাবে অনেক দিন।

গ্লোবাল টাইমস জানায়, এই ড্রোনটিতে তিনটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনগুলোই ড্রোনটিকে অনেক শক্তিশালী করেছে। সেই সঙ্গে বেশি পরিমাণে মালবহন করতে সক্ষম হয়েছে ড্রোনটি। এছাড়াও এই ড্রোনটি খুব দ্রুত ওড়তেও পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ