1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ভবিষ্যতে যেন জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের চার বিশেষ আহ্বান সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি শ্রমজীবী মানুষের প্রাপ্য মজুরি নিশ্চিত করতে প্রস্তুত সরকার : মাহদী আমিন ক্রীড়াক্ষেত্রে রাজশাহীর গৌরব পুনরুদ্ধারে পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন আইসিটি মন্ত্রী বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি ফ্যাসিস্ট সরকারের চিত্র এই হাসপাতালে এসে দেখতে পারেন: পর্যটনমন্ত্রী উন্নয়নের সুফল মানুষের মাঝে পৌঁছে দিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের ওপর ‘প্রতিশোধ’ নেবেন না মাহাথির

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারি, ২০২০
  • ৫০ Time View

পামওয়েল কেনা বন্ধ করায় ভারতের বিরুদ্ধে কোনও বাণিজ্যিক ‘প্রতিশোধ’ নেবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সোমবার (২০ জানুয়ারি) মালয়েশিয়ার পশ্চিম উপকূলে মাহাথির সাংবাদিকদের বলেন, প্রতিশোধের চেয়ে সঙ্কট নিরসনের পথে হাঁটতে চান তিনি।

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মাহাথিরের সমালোচনার প্রতিবাদে এ মাসেই মালয়েশিয়া থেকে পরিশোধিত পাম তেল আমদানি নিষিদ্ধ করে ভারত। আগের এক মন্তব্যে মাহাথির বলেন, ভারত মালয়েশিয়া থেকে পাম তেল কিনবে না তা জানতো কুয়ালালামপুর। সেই সময় মাহাথির বলেন, দেশ আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হলেও অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলে যাবেন।

মাহাথির সাংবাদিকদের বলেন, প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়ার প্রশ্নে আমরা ছোট একটি দেশ। বরং এ থেকে উত্তরণের জন্য আমাদের উপায় খুঁজে বের করতে হবে।

এর আগে মাহাথির মোহাম্মদ জাতিসংঘে দেয়া এক বক্তৃতায় ভারত কাশ্মিরকে ‘আক্রমণ ও দখল’ করে রেখেছে বলে মন্তব্য করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ