1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ভবিষ্যতে যেন জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের চার বিশেষ আহ্বান সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি শ্রমজীবী মানুষের প্রাপ্য মজুরি নিশ্চিত করতে প্রস্তুত সরকার : মাহদী আমিন ক্রীড়াক্ষেত্রে রাজশাহীর গৌরব পুনরুদ্ধারে পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন আইসিটি মন্ত্রী বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি ফ্যাসিস্ট সরকারের চিত্র এই হাসপাতালে এসে দেখতে পারেন: পর্যটনমন্ত্রী উন্নয়নের সুফল মানুষের মাঝে পৌঁছে দিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে নৌকাডুবি, নিহত ১২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০
  • ৪৮ Time View

ভারতের বিহারের পাটনায় নৌকাডুবে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এখনো পর্যন্ত দু’‌জন নিখোঁজ রয়েছেন। আজ আজ মঙ্গবার সকাল থেকে কুয়াশাচ্ছন্ন ছিল বিহারের বেশ কিছু এলাকা। যার জেরেই দুপুরের দিকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে হালদি ছাপরা সঙ্গম থানা এলাকার মানের গঙ্গা এলাকায়।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গঙ্গা দিয়ে দুটি নৌকায় করে প্রায় ৩০ জনের বেশি শ্রমিক যাচ্ছিলেন। কুয়াশার জেরে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। আচমকাই নৌকা দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। নৌকা উল্টে সবাই পানিতে পড়ে যান। তাদের মধ্যে অনেকে নদীর পাড়ে পৌঁছাতে সক্ষম হলেও সবাই পাড়ে উঠতে পারেননি। পরে ১২ জনের মৃতদেহ উদ্ধার হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দু’জন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় পুলিশ জানায়, অতিরিক্ত কুয়াশার জন্যই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগান প্রশাসনিক কর্মী ও স্থানীয় বাসিন্দারা। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া শ্রমিকদের চিকিৎসা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ