1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

অস্ট্রেলিয়ার দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়বে সারা বিশ্বে!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০
  • ৫২ Time View

তিন মাস পর অবশেষে নিয়ন্ত্রণে আনা গেছে অস্ট্রেলিয়ার দাবানল। কিন্তু পুরো ধোঁয়ায় ঢেকে গেছে মেলবোর্ন পার্ক। দাবানলের রোষের পর এবার ধোঁয়ার সঙ্গে যুদ্ধ শুরু হল অস্ট্রেলিয়ায়। তবে শুধু অস্ট্রেলিয়া নয়; এই যুদ্ধ করতে হতে পারে সারা বিশ্বের মানুষদের।

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) জানিয়েছে, এই ধোঁয়া সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। ধোঁয়া সারা পৃথিবীর বায়ুমণ্ডলকে ঘিরে কমপক্ষে একটি সার্কেল তৈরি করবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

এক টুইট বার্তা নাসা জানায়, সংস্থাটির কয়েকটি স্যাটেলাইট বেশ কিছুদিন ধরে দাবানলের ধোঁয়ার গতিবিধি পর্যবেক্ষণ করছে। গত ডিসেম্বরের শেষ দিকের ধোঁয়ার গতিবিধি পর্যবেক্ষণ করে সংস্থাটি জানিয়েছে, ধোঁয়া এরই মধ্যে অর্ধেক পৃথিবী অতিক্রম করেছে। এর প্রভাবে বিভিন্ন দেশের বায়ু দূষিত হয়ে পড়েছে।

সংস্থাটি আরো জানায়, গত ৮ জানুয়ারি দাবানলের ধোঁয়া দক্ষিণ আমেরিকা পর্যন্ত পৌঁছে গেছে। এর প্রভাবে সেখানকার আকাশ কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে। তাছাড়া সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময় আকাশ রঙ্গিন দেখাচ্ছে। নাসা জানিয়েছে, দাবানলের ধোঁয়ার কারণে দক্ষিণ আমেরিকার আকাশের রঙ পরিবর্তন হয়ে গেছে। আর দূষিত করেছে নিউজিল্যান্ডের আকাশও।

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের আগুনে প্রায় ১০ মিলিয়ন হেক্টর (১০,০০,০০০ বর্গকিলোমিটার) গুল্ম, বন এবং পার্ক পুড়ে গেছে। শুধু তাই নয়, এ কারণে প্রায় ২ হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় কমপক্ষে ২৮ জন প্রাণ হারিয়েছেন। আর ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর দায়ে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ