1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

ট্রাম্প-মোদির ফোনালাপ, শুভেচ্ছা বিনিময়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০
  • ৫৪ Time View

সোলাইমানি হত্যাকাণ্ড নিয়ে চলা উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে কথা বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারিভাবে জানানো হয়েছে, নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছেন দুই নেতা। কিন্তু বিশেষজ্ঞদের ধারণা, ইরান নিয়েও তাদের কথা হয়েছে।

সংবাদসংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি জানিয়েছে, নরেন্দ্র মোদি ফোন করলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে। দুই নেতা নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছেন। তারা দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরালো করার কথা বলেছেন। মোদি ট্রাম্পকে জানান, দুই দেশের স্বার্থ যেখানে জড়িত, সেই সব ক্ষেত্রে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একযোগে কাজ করতে চান। আর গত কয়েক বছরে দুই দেশের সম্পর্ক যেভাবে আরো ঘনিষ্ঠ হয়েছে ট্রাম্প তাতে সন্তোষ প্রকাশ করে বলেছেন, সম্পর্কের আরো উন্নতি করতে হবে।

কিন্তু মোদি-ট্রাম্প কথা হয়েছে এমন এক সময়ে, যখন ইরানে মার্কিন ড্রোন হানায় সোলাইমানির মৃত্যু হয়েছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে দুই নেতার আলোচনায় ইরান প্রসঙ্গ আসাটা স্বাভাবিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায়ের মতে, ইরান প্রসঙ্গ আলোচনায় উঠে আসাটা খুবই স্বাভাবিক। তিনি বলেন, ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের আক্রমণে নিহত সোলাইমানির মৃত্যুর পর ইরাক পর্যন্ত ইরানের পাশে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি ভারতের পক্ষে অস্বস্তির। কারণ, একদিকে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র, দুই দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক আছে। সেটা বজায় রেখেই চলতে হবে। ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ হলে তেল নিয়ে ভারত সমস্যায় পড়বে। আবার যুক্তরাষ্ট্রকেও চটানো যাবে না। তাদের বোঝাতে হবে ভারতের অসুবিধার কথা।

ইরানের সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় রখাটা খুবই জরুরি। কারণ, এর সঙ্গে ভারতের বানিজ্যিক স্বার্থ রয়েছে। ইরান ভারত থেকে প্রচুর পরিমাণে চা, চাল ও অন্য জিনিস নেয়। ইরান থেকে তেল পাওয়াটা ভারতের কাছে খুবই জরুরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ