1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

ফের উত্তাল দিল্লি; আটক ৪০

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৯ Time View

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদ-বিক্ষোভে জ্বলছে ভারত। আজ শনিবারও উত্তাল হয়ে উঠেছে দিল্লি। গতকাল শুক্রবার রাতে পুরনো দিল্লির দারিয়াগঞ্জে বিক্ষোভকারীদের ওপর জলকামান ও লাঠিচার্জ করে পুলিশ। এদিন বিক্ষোভ চলাকালীন বেশ কয়েকজন বিক্ষোভকারী প্রাইভেট গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার জেরে শনিবার ১০জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। এদিকে, দিল্লির দারিয়াগঞ্জের ঘটনায় মোট ৪০জনকে আটক করেছে পুলিশ।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে অনেকে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছে। পাথর ছোঁড়ায় বেশ কয়েকজন পুলিশ আহতও হয়েছেন।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা সুভাষ মার্গ এলাকায় শুক্রবার সন্ধ্যার সময় পার্ক করা কয়েকটি প্রাইভেট গাড়িতে আগুন ধরিয়ে দেয় । সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় দ্রুত।

এদিকে দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পন করেন ভীম সেনার চিফ চন্দ্রশেখর আজাদ। শুক্রবার দুপুরে তাঁর নেতৃত্বে জামা মসজিদে এক বিশাল মিছিল বের হয়। ১৪৪ ধারা অমান্য করে ওই এলাকায় মিছিল করায় তাঁকে আটক করলে মসজিদের ১ নং গেট দিয়ে পালিয়ে যান চন্দ্রশেখর। পুলিশ হেফাজত থেকে ভীড়ের মধ্যে গা ঢাকা দেন তিনি।

তবে শনিবার ভোররাতে জামা মসজিদের সামনে থেকে আটক করা হয় তাকে।

তিনি বলেছেন, আমরা শুক্রবার সকাল থেকে জামা মসজিদের ভেতরে আন্দোলনে শামিল হয়েছি। তবে হিংসাত্মক আন্দোলনের পক্ষপাতী নই। হিংসাত্মক আন্দোলনে আমাদের কেউ জড়িতও নয়।

সূত্র : সংবাদ প্রতিদিন, এই সময়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ