1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

ট্রাম্পকে চীনের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৫৬ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করেছেন তিনি। শি বলেছেন, তাইওয়ান, হংকং, শিনজিয়াং ও তিব্বতের ব্যাপারে যুক্তরাষ্ট্র যে ‘নেতিবাচক কথা বলছে ও নেতিবাচক কাজ করছে’ তাতে চীন গভীরভাবে উদ্বিগ্ন।

চীনা বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

সিনহুয়া জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে এ টেলিফোন আলাপ হয়। এতে প্রেসিডেন্ট জিনপিং বলেন, যুক্তরাষ্ট্র এসব কর্মকাণ্ড চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। এর ফলে চীনের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দু’দেশের মধ্যকার আস্থার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে তিনি এ ধরনের হস্তক্ষেপ থেকে বিরত থাকতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান।

এদিকে, ওই টেলিফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় দাবি করেছেন, প্রেসিডেন্ট শি’র সঙ্গে তার ‘খুব ভালো আলোচনা’ হয়েছে। এ আলোচনায় সম্ভাব্য বাণিজ্য চুক্তি থেকে শুরু করে উত্তর কোরিয়া ও হংকং ইস্যু পর্যন্ত স্থান পেয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, এরইমধ্যে চীন যুক্তরাষ্ট্রের তৈরি বিভিন্ন পণ্য আমদানি করতে শুরু করেছে।

প্রসঙ্গত, চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে ‘ফেজ-ওয়ান’ চুক্তির ব্যাপারে একমত হওয়ার এক সপ্তাহ পর দুই দেশের প্রেসিডেন্ট টেলিফোনে কথা বললেন। ওই চুক্তি অনুযায়ী চীন যুক্তরাষ্ট্র থেকে কৃষি যন্ত্রপাতিসহ অন্যান্য পণ্য আমদানি বাড়াবে এবং বিনিময়ে যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্য প্রবেশের ওপর থেকে শুল্কবাধা দূর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ