1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

শাড়ি পরা হিটলারের পর মমতাকে দেশদ্রোহী বলে কটাক্ষ বিজেপির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ৫১ Time View

শাড়ি পরা হিটলারের পর এবার দেশদ্রোহী বলা হলো মমতা ব্যানার্জিকে। আবারো বিজেপি সাংসদের কটাক্ষের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বর্তমানে বাঁকুড়া সফরে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। শুক্রবার সকালে তিনি বাঁকুড়ায় গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মমতা ব্যানার্জিকে ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষ করেন।

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের স্বর ক্রমেই চড়া হচ্ছে। ভারতের নানা প্রান্তে শুরু হয়েছে এই আইনের প্রতিবাদ। ঠিক সেই মুহূর্তে বাঁকুড়া সফর থেকেই মমতাকে আক্রমণ করেন তিনি। আজ দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী দেশদ্রোহী, তার মুখ্যমন্ত্রীর পদে বসার কোনো অধিকার নেই।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরো বলেন, তিনি আইন, আদালত, সংবিধান, সংসদ মানেন না। এর দ্বারা প্রমাণ হলো, মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সার্বভৌমত্বকে স্বীকার করেন না।

মমতা পশ্চিমবঙ্গকে আলাদা দেশ মনে করেন। পাশাপাশি তিনি নিজেকে সেই দেশের প্রধানমন্ত্রী বলে মনে করেন বরে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। একই সঙ্গে এই ‘সিএএ’ বিরোধিতার ঘটনাকে ভারতের সার্বভৌমত্বকে ও স্বাভিমানের আঘাতের পাশাপাশি সংসদ, সুপ্রিম কোর্ট ও সংবিধানকে অপমান বলে তিনি মনে করেন। এছাড়াও কাশ্মীর প্রসঙ্গ টেনে, তিনি পাকিস্তানের পক্ষ অবলম্বন করছেন বলেও দিলীপ ঘোষ অভিযোগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ