1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

পুড়ছে অস্ট্রেলিয়া; জরুরি অবস্থা ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
  • ৫৩ Time View

ভয়াবহ আকারে দাবানল ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে। দাবানলের জেরে সেখানে তীব্র দাবদাহের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতি সেখানে সাতদিনের জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার থেকে এই অবস্থা কার্যকর হবে।

অস্ট্রেলিয়ায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০ দশমিক ৯ ডিগ্রি। বৃহস্পতিবার কেন্দ্রীয় সিডনিতে তাপমাত্রা ৪১ ডিগ্রি এবং পশ্চিমাঞ্চলে ৪৫ ডিগ্রি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে দাবানল চলছে। এর জেরে শতাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে সিডনিতে একটি বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। ফলে অস্ট্রেলিয়ার এই বৃহত্তম শহর বিষাক্ত কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।

এর আগে নিউ সাউথ ওয়েলসে গত সেপ্টেম্বরে জরুরি অবস্থা জারি করা হয়। সে সময়ও দাবানল পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল।

জানা গেছে, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন টিম কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে প্রায় দুই হাজার দমকল বাহিনী কাজ করে যাচ্ছেন।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ