1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

অপরাধ না করেও অভিশংসিত হয়েছি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
  • ৫৩ Time View

সংখ্যাগরিষ্ঠের ভোটে তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠের ভোটে এ অভিশংসন প্রস্তাব পাস হয়েছে। তবে চূড়ান্ত অভিশংসনের জন্য দেশটির উচ্চকক্ষ সিনেটে প্রস্তাব উঠবে। সেখানে দুই তৃতীয়াংশ ভোটে অভিশংসিত হলে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে ট্রাম্পকে। এদিকে, ট্রাম্প দাবি করেছেন যে, কোনও অপরাধ না করেও অভিশংসিত হয়েছেন তিনি।

মিশিগানে এক সভায় ট্রাম্প এই কথা বলেছেন।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইতিহাসে আমিই প্রথম ব্যক্তি যাকে কোনও অপরাধ না করেও অভিশংসিত হতে হলো। রিচার্ড নিক্সনের সময়টাকে অন্ধকার যুগ মনে করি আমি।

ট্রাম্প অভিযোগ করেন, ডেমোক্রেটরা অভিশংসন প্রক্রিয়াকে ‘সস্তা’ বানিয়ে ফেলেছে।

তিনি বলেন, প্রেসিডেন্ট খুবই পবিত্র পদ। আমাদের পূর্বপুরুষরা এমনটা চাননি।

ট্রাম্প বলেন, নভেম্বরের ভোটে পেলোসেকে প্রতিনিধি পরিষদ থেকে হটিয়ে দিবে মার্কিনিরা।

ইমপিচমেন্ট ভোট প্রসঙ্গে তিনি বলেন, আমার মনে হচ্ছে দারুণ এক ভোট হয়েছে। প্রত্যেক রিপাবলিকান আমাদের পক্ষে ভোট দিয়েছেন। এমনকি তিনজন ডেমোক্রেটও ভোট দিয়েছেন। দলে এখন সবচেয়ে বেশি ঐক্য বিরাজ করছে।

প্রসঙ্গত, সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফাঁস হওয়া ফোনালাপে দেখা যায়, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে রীতিমতো চাপ দিচ্ছেন ট্রাম্প। ওই ফোনালাপের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার একজন সদস্য আনুষ্ঠানিক অভিযোগ করার পর ট্রাম্পের অভিশংসনের দাবি সামনে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ