1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

কাশ্মীর নিয়ে চীনের অনুরোধে ফের বৈঠকে জাতিসংঘ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৫৬ Time View

ভারতীয় সংবিধানের ৩৭০ প্রত্যাহারের পর থেকেই বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল হয়ে ওঠেছিল জম্মু-কাশ্মীর। সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত কাশ্মীরে অচলাবস্থা তৈরি হয়। এরপরে কাশ্মীরের শুরু হয় নির্যাতন। একের পর এক রাজনৈতিক নেতাতের গৃহবন্দি করে রাখা হয়। ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। এর ফলে জম্মু-কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। উদ্বেগ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহল। জাতিসংঘও উদ্বেগ প্রকাশ করে।

জম্মু-কাশ্মীর নিয়ে পাকিস্তান জোর তৎপরতা চালায়। পরে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে গত অগস্টে এক দফা রুদ্ধদ্বার বৈঠক করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ওই সময় পাকিস্তানের পক্ষে ছিল চীন। কিন্তু পরিষদের বেশিরভাগ সদস্যই এক যোগে জানিয়ে দেন, এটা ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ইস্যু।

এদিকে, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে দ্বিতীয় বার আলোচনা করতে বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মঙ্গলবার নিরাপত্তা পরিষদ এই রুদ্ধদ্বার বৈঠকে বসছে বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। এবার পরিস্থিতি পর্যালোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বৈঠকে বসার অনুরোধ জানায় পাকিস্তানের অন্যতম মিত্র চীন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গত ১২ ডিসেম্বর নিরাপত্তা পরিষদকে চিঠি লিখেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। পাকিস্তানের সেই উদ্বেগকে সামনে রেখেই এবারও নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হয়েছে চীন। নিরাপত্তা পরিষদের সদস্যদের লেখা চিঠিতে তারা জানিয়েছে, জম্মু-কাশ্মীর নিয়ে পাকিস্তানের উদ্বেগে তারা চিন্তিত। তাদের সেই উদ্বেগের কথাই বৈঠকে তুলে ধরতে চায় চীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ