1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

অগ্নিগর্ভ আসামে সেনা মোতায়েন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৫১ Time View

গতকাল বুধবার বিরোধীদের তীব্র আপত্তির মধ্যেই ভারতের সংসদের ছাড়পত্র পেয়েছে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল। লোকসভার ছাড়পত্র পাওয়ার দু’দিন পরে এ দিন রাতে রাজ্য়সভায় বিলটি পাশ হয়ে যাওয়ার পরে উত্তরপূর্বের রাজ্যগুলিতে নতুন করে উত্তেজনা ছড়ায়। বিশেষত আসামের বিভিন্ন এলাকা থেকে একের পর এক হিংসাত্মক ঘটনার খবর পাওয়া গিয়েছে। গোটা উত্তরপূর্ব ভারতের পরিস্থিতির ওপরে সেনাবাহিনীর সদর দফতর থেকে কড়া নজর রাখা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে আসামের ৪ জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, দু-কলাম জওয়ান মোতায়েন করা হয়েছে গুয়াহাটিতে। এ ছাড়া জোরহাট শহর ও তিনসুকিয়া এবং ডিব্রুগড় জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। শান্তি ফিরিয়ে আনতে জওয়ানরা ফ্ল্যাগমার্চ শুরু করেছেন। গুয়াহাটি এবং ডিব্রুগড়ে ইতোমধ্যে জারি হয়েছে ১৪৪ ধারা। যে কোনও ধরনের জমায়েত, মিটিং, মিছিল নিষিদ্ধ করা হয়েছে। সেইসঙ্গে ১০ জেলায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে একাধিক বিশ্ববিদ্যালয় তাদের পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত করে দিয়েছে। বিপর্যস্ত সড়ক ও রেল পরিষেবা। অবরোধের জেরে অন্তত ১০টি ট্রেন বাতিল করা হয়েছে।

বিক্ষোভকারীরা এর আগে জোড়হাট, গোলাঘাট, নগাঁও-সহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন সেই সময় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আটকে পড়ায় মৃত্যু হয় দু মাসের এক শিশুর। যার জেরে সন্ধ্যা ৭টা থেকে টানা ২৪ ঘণ্টা তিনসুকিয়া, ধীমাজি, ডিব্রুগড়, চড়াইদেউ, শিবসাগর, জোরহাট, গোলাঘাট, কামরুপ (মেট্রো) এবং কামরুপ এবংলখিমপুর জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে প্রশাসন। এ ছাড়া ডিব্রুগড়ে সমস্ত মদের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

সূত্র : এই সময়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ