1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক চাপের মুখে কোন দিকে যাবে ইসরায়েলের পরিস্থিতি? ভুয়া বিল দেখিয়ে রেলওয়ের ৯৭ লাখ টাকা আত্মসাৎ, দুদকের মামলা সাংবাদিক এনামুল হকের সুস্থতা কামনায় বিএফইউজে-এমইউজে খুলনা … আগামী ১৯ নভেম্বর খুলনা প্রতিবন্ধি সংস্থার নির্বাচন আওয়ামী লীগ আখ্যা দিয়ে সিপিবি কার্যালয়ে হামলা হঠাৎ যে দেশে স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৯ হাজার টাকা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ফিজিকে হারাল বাংলাদেশ আন্দালুসিয়ায় ‘স্পেন-বাংলাদেশ এক্সপো’: বাণিজ্য সম্প্রসারণের আশা ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন চালু ভারপ্রাপ্ত থেকে এনবিআরের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হলেন আহসান হাবিব

ইরানি কনস্যুলেটে ফের আগুন দিল ইরাকি বিক্ষোভকারীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৬০ Time View

ইরাকে বিক্ষোভকারীরা ইরানি কনস্যুলেটে আগুন ধরিয়ে দিয়েছে । রবিবার রাতে নাজাফ শহরে এ ঘটনা ঘটেছে। এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো এ ধরনের ঘটনা ঘটল। এর আগে গত বুধবার রাতে একই কনস্যুলেটে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা।

নাজাফ প্রদেশের নগর উন্নয়ন বিষয়ক অধিদপ্তরও এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।

নাজাফ প্রদেশের নগর উন্নয়ন বিষয়ক অধিদপ্তর জানিয়েছে, ফায়ার ব্রিগেডের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এদিকে, ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জানায়, ইরাকি কনস্যুলেটে হামলাকারীরা নাজাফ শহরের অধিবাসী নয়।

প্রসঙ্গত, বেকার সংকট ও প্রশাসনে দুর্নীতির বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে ইরাকে। বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। বিক্ষোভের শুরু থেকে এখন পর্যন্ত নিরাপত্তারক্ষীদের গুলিতে অন্তত চার শতাধিক লোক নিহত হয়েছেন।

সূত্র : আনাদুলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ