1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

গজারিয়ায় ছাত্রলীগ কর্মীকে মারধর

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুন, ২০১২
  • ১৩১ Time View

মুন্সীগঞ্জের গজারিয়ায় জালাল মোল্লা (২৫) নামের এক ছাত্রলীগ কর্মীকে মারধর করেছে কতিপয় যুবক।

রোববার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। পরে সন্ধায় এ ব্যাপারে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।

জানা গেছে, উপজেলার চরপাতালি গ্রামের রহমতউল্যা মোল্লার ছেলে জালাল মোল্লা বিদ্যুত বিল দিতে ভবেরচরস্থ পল্লী বিদ্যুত অফিসে যায়।

এ সময় সোহেল নামের এক যুবক লাইনে দাঁড়িয়ে থাকা সুরুজ মিয়া নামের এক বৃদ্ধের সঙ্গে তর্কবির্তকে জড়িয়ে পড়ে এবং তার সাথে খারাপ আচরণ করে।

এতে ছাত্রলীগ কর্মী জালাল মোল্লা প্রতিবাদ করলে সোহেল ও সহযোগীরা তাকে দুই দফা মারধর করে। এতে আহত হলে স্থানীয় লোকজন তাকে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে গজারিয়া থানার উপ পরিদর্শক (এসআই) হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ দাখিলের পর তদন্ত করা হয়েছে। বর্তমানে মামলা রুজুর বিষয়টি পক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ