1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে ভ্যাকসিন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী মিয়ানমারের কৌশল কি বন্ধ করতে পারবেন ট্রাম্প? কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, গুরুতর আহত ২ গণভোটের সঙ্গে গাদ্দারি করে ফ্যাসিবাদের পথেই হাঁটছে সরকার স্থানীয় সরকার নির্বাচন: ভোটে আবার ‘আ.লীগ আঁতাত’ ইরানের সঙ্গে বৈঠকের নেতৃত্বে সৌদি প্রিন্স খালিদ বিন সালমান ’কমিউনিটি ইসলামিক’ চালু করল কমিউনিটি ব্যাংক আন্তর্জাতিক চাপের মুখে কোন দিকে যাবে ইসরায়েলের পরিস্থিতি? ভুয়া বিল দেখিয়ে রেলওয়ের ৯৭ লাখ টাকা আত্মসাৎ, দুদকের মামলা সাংবাদিক এনামুল হকের সুস্থতা কামনায় বিএফইউজে-এমইউজে খুলনা …

যেন লেন্স দিয়ে দেখা হচ্ছে!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ৫৬ Time View

বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করেই অবাক করা দৃশ্য দেখলেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শহরের বাসিন্দরা। হঠাৎ করেই গোটা শহরের রঙ কমলা ধারণ করেছে। যেন লেন্স দিয়ে দেখা হচ্ছে সব। দূরের জিনিসের দৃশ্যমানতা কমে আসছিল। কিছুই প্রায় দেখা যাচ্ছিল না।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ধুলা ঝড়ের কারণেই ঘটেছে এমন ঘটনা। শহরটির আকাশের রঙ হয়ে ওঠে কমলা। দৃশ্যমান সবকিছু আড়াল করে ফেলে। ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ধুলা ঝড়টি দুপুরে শহরে আঘাত হানে। আর তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। ধুলার স্তর এতটাই পুরু ছিল যে, তাতে আকাশের রঙ বদলে যায়।

ভিক্টোরিয়ার আবহাওয়া ব্যুরো জানায়, জেলার উত্তরাংশে শুষ্ক আবহাওয়ার কারণে ধুলা ঝড়টি হয়। এমন ঘটনা আগেও ঘটেছে এই শহরে। তবে এদিনের মাত্রা ছিল অনেকটাই বেশি।

বাতাসের ধুলার উপস্থিতির কারণে শহরের দৃশ্যমানতার অবনতি হয়। ছবিতে দেখা গেছে, রাস্তায় গাড়ি মেঘলা লাল কুয়াশার চাদরে ঢেকে যায়। আবহাওয়া ব্যুরো জানায়, বিমানবন্দরে দৃশ্যমানতা চার কিলোমিটার থেকে পাঁচশ মিটারে নেমে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ