1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্রান্সের উসকানিতেই সামরিক ঘাঁটিতে হামলা, অভিযোগ নাইজার সরকারের কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বিকেলে, অংশ নেবেন তারেক রহমান মেক্সিকোতে নির্বাচনের আগে আততায়ীর হামলা, গাড়িতে মিলল এমপির লাশ

এবার গণবিক্ষোভের আগুন ফ্রান্সে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৫৫ Time View

গতকাল ফ্রান্সে ছিল ইয়েলো ভেস্ট আন্দোলনের প্রথম বার্ষিকী। আর একে কেন্দ্র করে ফ্রান্স জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষুদ্ধ জনতা ব্যাংক, শপিং মল এবং রাস্তায় গাড়ি ভাঙচুর এবং আগুন ধরিয়ে দিয়েছে। ৫৪ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার হাজারো বিক্ষোভকারী ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত বিক্ষোভে যোগ দেন। কয়েকটি ব্যাংক এবং সুপার মার্কেটে ভাঙচুর চালিয়েছেন বিক্ষোভকারী। ব্যাংকের জরুরি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বাধা দিলে তাদের দিকে আগুনের কু্ললি ছুঁড়ে মারা হয়। কাছের একটি শপিং সেন্টারেও ভাঙচুর করেন বিক্ষোভকারীরা।

রাস্তায় গাড়ি চলাচলে বাধা দেওয়া হয়। অনেক গাড়ি উল্টে দেওয়া হয় এবং কিছু গাড়িতে আগুন ধরানোর ঘটনাও ঘটেছে। বিক্ষোভ দমনে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। বিক্ষোভকারীরা ফ্রান্সের প্রেসিডেন্টে পদত্যাগ দাবি করেছেন।

পুলিশ জানিয়েছে, খুবই খারাপ পরিস্থিতি। তারা বাধ্য হয়ে টিয়ার গ্যাস ছুঁড়েছেন।

প্রসঙ্গত, ফ্রান্সে বিভিন্ন দাবিতে ২০১৮ সালের ১৭ নভেম্বর বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। এই বিক্ষোভ ইয়েলো ভেস্ট আন্দোলন হিসেবে অভিহিত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ