1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে বর্ষসেরা কোচ হলেন লা ফুয়েন্তে খর্বশক্তির শ্রীলঙ্কার কাছে বড় হার, ব্রোঞ্জও পেল না বাংলাদেশ বাংলাদেশে ভ্যাকসিন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী মিয়ানমারের কৌশল কি বন্ধ করতে পারবেন ট্রাম্প? কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, গুরুতর আহত ২ গণভোটের সঙ্গে গাদ্দারি করে ফ্যাসিবাদের পথেই হাঁটছে সরকার স্থানীয় সরকার নির্বাচন: ভোটে আবার ‘আ.লীগ আঁতাত’ ইরানের সঙ্গে বৈঠকের নেতৃত্বে সৌদি প্রিন্স খালিদ বিন সালমান ’কমিউনিটি ইসলামিক’ চালু করল কমিউনিটি ব্যাংক আন্তর্জাতিক চাপের মুখে কোন দিকে যাবে ইসরায়েলের পরিস্থিতি?

ইরানে পেট্রলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ; নিহত ১

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৫৬ Time View

মার্কিন নিষেধাজ্ঞার জেরে পেট্রলের দাম হঠাৎ বাড়িয়ে দিয়েছে ইরানি সরকার। সবার জন্য নির্দিষ্ট পরিমাণ পেট্রল বরাদ্দের জন্য রেশন ব্যবস্থা কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত একজন নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা বরাতে এ তথ্য জানা গেছে।

ইরনা জানিয়েছে, জালানি মজুদ থাকা একটি গুদামে হামলা চালিয়ে আগুন জ্বালিয়ে দিতে চায় বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে একজন মারা যান। সিরজান শহরের এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, রাজধানী তেহরানসহ কেরমানশাহ, ইসফাহান, তাবরিজ, করদজ, শিরাজ, ইয়াজদ, বোশেহর ও সারি শহরে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। ক্ষুব্ধ গাড়িচালকরা রাস্তার মাঝখানে গাড়ির ইঞ্জিন বন্ধ করে বা গাড়ি রাস্তায় ফেলে রেখে প্রতিবাদ প্রকাশ করেছেন।

এদিকে, সামাজিক মাধ্যমে পোস্ট হওয়া ভিডিওতে দেখা গেছে, রাজধানী তেহরানের গাড়িচালকরা ইমাম আলী হাইওয়েতে গাড়ি থামিয়ে পুলিশকে বিক্ষোভে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছে।

সূত্র : বিবিসি, আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ