1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে পুশইন হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত ঢাকার যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার হরমুজ প্রণালি পুনরায় খুলতে যাচ্ছে ইরান-ওমান, নতুন টোল বসানোর পরিকল্পনা দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’, দাবি ট্রাম্পের নেইমারকে নিয়ে সুখবর দিলো ব্রাজিল রাজধানীতে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত বিশ্ববাজারে নতুন রূপে ফিরেছে হুয়াওয়ে

ফাঁসির ১৬ আসামির আপিল হাইকোর্টে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৫০ Time View

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত ১৬ আসামি হাইকোর্টে আপিল আবেদন (জেল আপিল) দাখিল করেছেন। আইনে নির্ধারিত সময়ের মধ্যেই আসামিরা আপিল দাখিল করলেন। আসামিরা ফেনীর কারাগারে থাকাবস্থায় কারা কর্তৃপক্ষের মাধ্যমে এই জেল আপিল করেন।

ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ গত ২৪ অক্টোবর এক রায়ে মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। আইন অনুযায়ী ফাঁসির রায় অনুমোদনের জন্য ফেনীর আদালত থেকে ডেথ রেফারেন্স হিসেবে রায়টি গত ২৯ অক্টোবর লাল কাপড়ে মুড়িয়ে হাইকোর্টে পাঠানো হয়। এ অবস্থায় আসামিরা হাইকোর্টে আপিল দাখিল করলেন। নিয়ম অনুযায়ী এখন এই মামলার পেপারবুক তৈরি করা হবে। মামলার যাবতীয় নথি দিয়ে এই পেপারবুক প্রস্তুত হবার পর হাইকোর্টে শুনানি হবে।

যৌন নির্যাতনের অভিযোগে গত ২৭ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে মামলা করেন নুসরাতের মা শিরিন আক্তার। অধ্যক্ষের বিরুদ্ধে করা এ মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় গত ৬ এপ্রিল পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয় মুখোশধারী ও বোরকা পরা দুর্বৃত্তরা। অগ্নিদগ্ধ অবস্থায় প্রথমে নুসরাতকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু তার অবস্থা মারাত্মক হওয়ায় তাকে ফেনী সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় নুসরাত গত ১০ এপ্রিল বুধবার রাতে মারা যায়।
নুসরাতকে পুড়িয়ে মারার ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গত ২৯ মে অভিযোগপত্র দেয়। এরপর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার শেষে ফেনীর আদালত ১৬ জনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ