1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্রান্সের উসকানিতেই সামরিক ঘাঁটিতে হামলা, অভিযোগ নাইজার সরকারের কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বিকেলে, অংশ নেবেন তারেক রহমান মেক্সিকোতে নির্বাচনের আগে আততায়ীর হামলা, গাড়িতে মিলল এমপির লাশ

জার্মান আ. লীগের সাংগঠনিক সম্পাদক হলেন হাবিবুর রহমান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৫৪ Time View

জার্মান আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে পুনরায় সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রকৌশলী হাবিবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। হাবিবের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুরে।

এর আগে ২০১৭ সাল থেকে সাংগঠনিক তৎপরতা ও স্বচ্ছ রাজনীতির কারণে তাকে ওই একই দায়িত্বে বহাল করেছিল জার্মান আওয়ামী লীগের কার্যকরী পরিষদ।

গত ২৭ অক্টোবর ফ্রাঙ্কফুর্টের কর্মী সম্মেলনের পর হাবিবুরকে আবারও বাছাই করে নেন তৃতীয়বারের মতো জার্মান আওয়ামী লীগের সভাপতি বসিরুল আলম সাবু এবং নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আব্বাস আলী।

পেশায় প্রকৌশলী হাবিব সাংগঠনিক সম্পাদক হওয়ার আগে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত জার্মান আওয়ামী লীগের বায়ার্ন মিউনিখ শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনার মিউনিখ সফরের সময় দলের হয়ে নানা অনুষ্ঠান তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে আয়োজন করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ