1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্রান্সের উসকানিতেই সামরিক ঘাঁটিতে হামলা, অভিযোগ নাইজার সরকারের কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বিকেলে, অংশ নেবেন তারেক রহমান মেক্সিকোতে নির্বাচনের আগে আততায়ীর হামলা, গাড়িতে মিলল এমপির লাশ

যুক্তরাজ্যও ভেঙে যাচ্ছে!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৫৩ Time View

ব্রেক্সিট ইস্যুকে কেন্দ্র করে চিড় ধরেছে যুক্তরাজ্যের ঐক্যেও। এখন থেকে এক যুগ পর ‘যুক্তরাজ্য’ অস্তিত্বশীল থাকবে না বলে মনে করছে দেশটির অর্ধেক নাগরিক। সম্প্রতি লন্ডনভিত্তিক সামাজিক জরিপ প্রতিষ্ঠান ইপসস মোরির এক ভোটাভুটিতে এ তথ্য বেরিয়ে এসেছে।

শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

খবরে বলা হয়, ২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রশ্নে হওয়া গণভোটে যখন ৫২ থেকে ৪৮ শতাংশ নাগরিক এর পক্ষে ভোট দেয়, তখনই নাখোশ হয় স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড। তারা চায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেই থেকে যেতে। ফলে ওই গণভোট ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড নিয়ে গঠিত যুক্তরাজ্যের ঐক্যে চিড় ধরায়।

আগামী বছরের ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকরের দিকে যুক্তরাজ্য যতোই এগিয়ে যাচ্ছে, স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে গণভোটের দাবি ততোই জোরালো হয়ে উঠছে। অন্যদিকে উত্তর আয়ারল্যান্ডেও যুক্তরাজ্য থেকে বেরিয়ে রিপাবলিক আয়ারল্যান্ডের সঙ্গে যোগ দেওয়ার পক্ষে গণভোটের দাবি বেড়ে চলেছে।

যদিও এর আগে ২০১৪ সালে স্কটল্যান্ডের স্বাধীনতার দাবিতে হওয়া এক গণভোটে ৫৫ থেকে ৪৫ শতাংশ স্কটিশ তা প্রত্যাখ্যান করে। কিন্তু বর্তমানে পরিস্থিতি ভিন্ন।

ইপসস মরি’র ভোটে দেখা যায়, যুক্তরাজ্যের ৫০ শতাংশ মানুষই এখন মনে করে আগামী ১০ বছরের মধ্যে যুক্তরাজ্য বলে কিছু থাকবে না। মাত্র ২৯ শতাংশ মানুষের ধারণা এক যুগ পরেও যুক্তরাজ্য টিকে থাকবে, অথচ ২০১৪ সালে এ ধারণা পোষণ করতো ৪৫ শতাংশ মানুষ। অর্থাৎ যুক্তরাজ্য টিকে থাকার ব্যাপারে আশাবাদী মানুষের সংখ্যাও দিন দিন উল্লেখযোগ্য হারে কমেছে।

স্কটল্যান্ড শাখার ইপসস মোরি’র ম্যানেজিং ডিরেক্টর এমিলি গ্রে বলেন, ২০১৪ সালের তুলনায় যুক্তরাজ্যের প্রশ্নে ব্রিটিশরা এখন অনেক বেশি বিভক্ত।

গত ২৫ থেকে ২৮ অক্টোবর ১ হাজার একজন পূর্ণবয়স্ক মানুষের ওপর ইপসস মোরি এ জরিপ চালায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ