1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্রান্সের উসকানিতেই সামরিক ঘাঁটিতে হামলা, অভিযোগ নাইজার সরকারের কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বিকেলে, অংশ নেবেন তারেক রহমান মেক্সিকোতে নির্বাচনের আগে আততায়ীর হামলা, গাড়িতে মিলল এমপির লাশ

কলকাতায় বাংলাদেশ বইমেলার ৫ম দিনও জমজমাট

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০১৯
  • ৫৬ Time View

কলকাতায় বাংলাদেশ বইমেলার মঙ্গলবার ৫ম দিনও জমজমাট আকার ধারণ করে। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকালে মেলা মঞ্চে কবিতা পাঠ ও আলোচনা সভার আয়োজন ছিল।
‘লেখক-পাঠক-প্রকাশক মুখোমুখি সেমিনারের বিষয়বস্তু ছিল ‘সমকালীন বাংলা কবিতা’। এতে অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী।
বাংলাদেশের প্রকাশক ফরিদ আহমেদ বলেন, মেলায় প্রতিদিনই মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আর উৎসাহ প্রমাণ করে বিশ্বজুড়ে বাঙালীর বই ছাড়া চলেনা। তাই প্রাণের বই-মেলার উষ্ণতায় চঞ্চল হয়ে ওঠে নব প্রেরণায় উদ্দীপ্ত একজন পাঠকের মন-প্রাণ।
একটি বেসরকারি কলেজের শিক্ষক শ্যামল চন্দ্র বেড়া মেলায় এসেছেন তার ছেলের জন্য ছড়ার বই কেনার জন্য সাথে অন্যান্য বই-ও কিনেন। মেলায় বাংলাদেশ থেকে আগত রুখ্সানা কবির মেলা থেকে বেশ কয়েকটি বই কিনে ফেরার পথে দেখা হলে জানান, বইয়ের হাত ধরেই সীমান্ত পার হব।
সৃজনির স্টলে বই কেনার সময় বাংলাদেশের ঢাকার বাসিন্দা জসীম উদ্দীন বলেন ,‘আমি মেলায় সব সময় নতুন প্রকাশিত বই কিনে থাকি। আজও কিনব।
কলকাতার মোহরকুঞ্জে গত ১ নভেম্বর থেকে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বাংলাদেশ বইমেলা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এদিন আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বেধন করেন।
বাংলাদেশ রফতানি ব্যুরো এবং বাংলাদেশ ঞ্জাণ ও সৃজনশীল প্রকাশক সমিতির সহায়তায় ডেপুটি হাই কমিশন কলকাতা এ মেলার আয়োজন করে। আগামী ১০ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে।
খবর বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ