1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্রান্সের উসকানিতেই সামরিক ঘাঁটিতে হামলা, অভিযোগ নাইজার সরকারের কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বিকেলে, অংশ নেবেন তারেক রহমান মেক্সিকোতে নির্বাচনের আগে আততায়ীর হামলা, গাড়িতে মিলল এমপির লাশ

যৌন হয়রানির পর প্রেম নিবেদন, পাকিস্তানি যুবককে ফেরত পাঠাচ্ছে দুবাই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৪৮ Time View

একজন রোগিকে যৌন হয়রানির দায়ে দুবাইয়ে এক ফিজিওথেরাপিস্টকে কারাগারে পাঠানো হয়। শিগগিরই তাকে সংযুক্ত আরব আমিরাত থেকে বের করে দেওয়া হবে। জানা গেছে, ওই ব্যক্তি তার রোগিকে পেছন থেকে চুম্বন করেছেন এবং কোমরে স্পর্শ করেছেন।

চলতি বছরের মে মাসে ওই রোগিকে থেরাপি দেওয়ার সময়ই ঘটনাটি ঘটিয়েছেন পাকিস্তানি ফিজিওথেরাপিস্ট। ৩৮ বছর বয়সী ওই ব্যক্তিকে শিগগিরই দুবাই থেকে ফেরত পাঠানো হবে।

জানা গেছে, দোষী সাব্যস্ত হয়ে প্রথমে তিনি দণ্ডিত হন। তবে আপিল করলে তাকে দেশে ফেরত পাঠানোর রায় হয়। ৪৫ বছর বয়সী ভুক্তভোগী নারীর অভিযোগ, দুবাইয়ে ওই ব্যক্তির কাছ থেকে এক সপ্তাহ ধরে থেরাপি দিয়ে নিচ্ছিলেন তিনি। এর মধ্যেই আপত্তিকর ঘটনাটি ঘটে।

তিনি বলেন, আমি হঠাৎ করে দেখি তিনি আমার মুখের কাছে মুখ নিয়ে চলে আসেন। ওই সময় তিনি আমার কোমরে হাত রাখেন এবং আলতো করে সেখানে হাত বোলান। ওই সময় তিনি আবেগের সঙ্গে আমাকে চুম্বন করেন। তৎক্ষণাৎ তিনি আমার কোমরে জোরে চাপ দেন।

এ ঘটনার পর ক্লিনিক থেকে বেরিয়ে যান ওই নারী। পরদিন সেখানে গেলে অভিযুক্ত তাকে বলেন, তিনি ওই নারীকে পছন্দ করেন।

এরপর তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। সেই সঙ্গে অভিযুক্তের একটি বার্তাও পুলিশকে দেখান। তাতে লেখা আছে, তুমি সেখানে আসার পর হঠাৎ করেই ওই ঘটনা ঘটে গেছে। তুমি খুব সুন্দর এবং আমি তোমাকে খুব পছন্দ করি, আমি জানি না যে, ওই সময় আমার কী হয়ে গিয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ