1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্রান্সের উসকানিতেই সামরিক ঘাঁটিতে হামলা, অভিযোগ নাইজার সরকারের কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বিকেলে, অংশ নেবেন তারেক রহমান মেক্সিকোতে নির্বাচনের আগে আততায়ীর হামলা, গাড়িতে মিলল এমপির লাশ

মজা পেতে ফিলিস্তিনি যুবককে গুলি করল ইসরায়েলি পুলিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৫১ Time View

ফিলিস্তিনি এক যুবককে দুই হাত উপরে তুলে সামনের দিকে এগিয়ে যেতে বলে পেছন থেকে গুলি চালিয়েছেন ইসরায়েলের একজন নারী পুলিশ। গুলিবিদ্ধ যুবক লুটিয়ে পড়ার সেই ভিডিও ফাঁস হতেই তোলপাড় শুরু হয়েছে।

ফাঁস হওয়া ওই ভিডিওটি জেরুসালেমের পার্শ্ববর্তী আল জেইম নামক চেক পয়েন্টে ধারণ করা। ভিডিওতে দেখা যায়, গুলি লাগার সঙ্গে সঙ্গেই যুবকটি মাটিতে লুটিয়ে পড়েন। যদিও তার গায়ে বিদ্ধ হয়েছে রাবার বুলেট। ফলে প্রাণে বেঁচে গেছেন ওই যুবক।

ইসরায়েলি টেলিভিশনের খবরে বলা হয়, ওই যুবককে সেখান থেকে দু’হাত উঁচিয়ে চলে যেতে বলা হয়। তবে আরেকজন নারী পুলিশ তাকে গুলি করেছেন। এ ঘটনায় ওই ব্যক্তি গুরুতর আঘাত পাননি।

ইসরায়েলি পুলিশ বলছে, ঘটনাটি জানার পর ওই নারী পুলিশকে অপসারণ করা হয়েছে। তার স্থলে অন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিচার বিষয়ক মন্ত্রণালয় এ ব্যাপারে তদন্ত করে দেখছে। তবে ঘটনাটি বছর দেড়েক আগের বলে দাবি করেন তিনি।

তিনি আরো বলেন, ওই সময় তার সঙ্গে যে নারী দায়িত্ব পালন করেছিলেন, তাকেও অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় মানবাধিকার সংগঠনগুলোও নিন্দা জানিয়েছে ইসরায়েলি পুলিশের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ