1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

নয়াদিল্লিতে হাজারো পুলিশের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৪৬ Time View

ভারতের হাজার হাজার পুলিশ সদস্য রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ শুরু করেছেন। দেশটির পুলিশের সদর দপ্তরের সামনে বিক্ষোভ করছেন তারা। এদিকে, পুলিশ সদস্যদের এই বিক্ষোভে সারাদেশের পুলিশ কর্মকর্তাদের সমর্থন রয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস)।

মঙ্গলবার এক টুইট বার্তায় দিল্লিতে পুলিশের এই বিক্ষোভ সমাবেশের সমর্থন জানিয়েছে আইপিএস।

নয়াদিল্লির তিস হাজারি আদালত চত্বরে গত শনিবার আইনজীবীদের সঙ্গে পুলিশ সদস্যদের সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত ২০ পুলিশ সদস্য ও ৮ আইনজীবী আহত হন। সে সময় অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করা হয়।

পুলিশ সদস্যরা ওই ঘটনার প্রেক্ষিতে আইনজীবীদের বিচারের দাবিতে মঙ্গলবার নয়াদিল্লিতে বিক্ষোভ শুরু করেছেন ।

এদিকে, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) নয়াদিল্লিতে বিক্ষোভরত পুলিশ সদস্যদের প্রতি সমর্থন জানিয়েছে। টুইটবার্তায় এ সমর্থন জানায় আইপিএস।

আইপিএস-এর টুইটে বলা হয়েছে, দিল্লিতে বিক্ষোভরত পুলিশ সদস্যদের প্রতি সমর্থন জানাচ্ছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ।

আইপিএস জানিয়েছে, পুলিশ এবং আইনজীবীদের মধ্যে সংঘাত অনাকাঙ্ক্ষিত। সরকারি সংস্থা হিসেবে প্রত্যেকের ভারসাম্য বজায় রাখা উচিত। সংঘর্ষের সময় যারা হামলার শিকার হয়েছেন তাদের পাশে রয়েছে পুরো দেশের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

সূত্র : এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ