1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

সিরিয়ায় বাগদাদির বোন আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৪৫ Time View

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান ও স্বঘোষিত খলিফা আবু বকর আল বাগদাদির বোনকে আটক করা হয়েছে। এমনটাই বলে দাবি করছেন তুরস্কের এক শীর্ষ কর্মকর্তা।

তুরস্কের ওই শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বাগদাদির ওই বোনের নাম রাসমিয়া আওয়াদ; বয়স ৬৫ বছর। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আজাজ শহর থেকে সোমবার বাগদাদির বোনকে আটক করা হয়েছে। রাসমিয়াকে আটকের সময় তার স্বামী ছাড়াও পাঁচ সন্তান ও পুত্রবধূ ছিলেন।

তিনি বলেছেন, বাগদাদির বোনের কাছ থেকে আমরা আইএসের ভেতরকার অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো বলে আশা করছি। রাসমিয়ার স্বামী ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের এক বিশেষ অভিযানের সময় আত্মঘাতী হন আইএস এর প্রতিষ্ঠাতা ও আবু বকর আল বাগদাদি। প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাগদাদির মৃত্যুর বিষয়টি ঘোষণা দিলেও অনেকেই তার মৃত্যু নিয়ে ছিলেন সন্দিহান। গত বৃহস্পতিবার বাগদাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আইএস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ