1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার বিচার শুরু হচ্ছে?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৪৮ Time View

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে করা ‘আজাদী মার্চ’ এর প্রধান উদ্যোক্তা জমিয়তে উলামায়ে ইসলাম এফ-এর প্রধান মাওলানা ফজলুর রহমান। মাওলানা ফজলুর রহমানকে গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার বিচার শুরু করতে ফেডারেল সরকারের প্রতি নোটিশ জারি করেছে লাহোর হাইকোর্ট।

জানা গেছে, উচ্চ আদালতের একক বিচারকের বেঞ্চ যতদ্রুত সম্ভব সরকারকে তার জবাব দিতে বলা হয়েছে। আদালত বলেছে, রাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো কার্যক্রম বন্ধ করা সরকারের দায়িত্ব।

এর আগে জেইউআই-এফ প্রধানদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের বিচার শুরু করার আহ্বান জানিয়ে আদালতে একটি পিটিশন দায়ের করেন অ্যাডভোকেট নাদিম সরওয়ার।

পিটিশনে তিনি বলেন, মাওলানা ফজলুর রহমান জনগণকে রাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত করছেন। এতে দেশে অরাজকতা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ মাওলানা বলেছিলেন, আজাদী মার্চে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রীর ভবনে গিয়ে তাকে গ্রেপ্তার করতে পারে।

আইনজীবী পিটিশনে আরও বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে জনগণকে পরিচালিত করা রাষ্ট্রদ্রোহিতার মধ্যেই পড়ে। তাই জিইউআই-এফ প্রধানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার বিচার শুরু করা হোক।

সূত্র : ডন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ