1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্রান্সের উসকানিতেই সামরিক ঘাঁটিতে হামলা, অভিযোগ নাইজার সরকারের কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বিকেলে, অংশ নেবেন তারেক রহমান মেক্সিকোতে নির্বাচনের আগে আততায়ীর হামলা, গাড়িতে মিলল এমপির লাশ

ভারতীয়দের জন্য পাকিস্তানের ভিসা ফ্রি! ঘোষণা ইমরান খানের!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৫১ Time View

কর্তারপুর করিডোর নিয়ে নতুন ঘোষণা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারত থেকে যাওয়া শিখ তীর্থযাত্রীদের একদিনের জন্য পাকিস্তানের ভিসা ফ্রি করে দিলেন তিনি।

শুক্রবার টুইট করে ইমরান খান জানান, ৯ নভেম্বর কর্তারপুর করিডর উদ্বোধনের দিনে ভারতীয় তীর্থযাত্রীদের কাছ থেকে কোনো মাসুল নেবে না পাকিস্তান।

পাশাপাশি ভারত থেকে আসা শিখ তীর্থযাত্রীদের কর্তারপুরে যাওয়ার জন্য কোনো পাসপোর্টেরও প্রয়োজন হবে না বলেও জানান তিনি।

পাক প্রধানমন্ত্রী বলেন, ভারত থেকে কর্তারপুরে শিখ তীর্থযাত্রীদের আসার জন্য আমি দুটি প্রয়োজনীয় শর্ত বাতিল করে দিয়েছি। তাদের পাসপোর্টের মতো কোনো বৈধ পরিচয়পত্রের প্রয়োজন হবে না এবং ১০ দিন আগে থেকে এখানে আসার জন্য নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশন করতে হবে না।

এ ছাড়া উদ্বোধনের দিন এবং গুরুজির ৫৫০তম জন্মদিনের দিন প্রবেশের জন্য কোনো মাসুলও দিতে হবে না বলে টুইটে ঘোষণা করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

আগামী ৯ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুরুদাসপুরে এই করিডরের উদ্বোধন করবেন এবং পাকিস্তানের প্রান্ত থেকে সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান সেটিকে উন্মুক্ত ঘোষণা করবেন।

নতুন ওই করিডরটি পাঞ্জাবের ডেরা বাবা নানক মাজারকে কর্তারপুরের দরবার সাহিবের সঙ্গে সংযুক্ত করবে, যা পাকিস্তানের পাঞ্জাবপ্রদেশের নরওয়াল জেলায় অবস্থিত আন্তর্জাতিক সীমারেখা থেকে মাত্র চার কিলোমিটার দূরে। এটিই সেই জায়গা, যেখানে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেব তার জীবনের শেষ ১৮ বছর কাটিয়েছেন বলে বিশ্বাস করা হয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ