1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ফের উপস্থাপিকা শাকিবের নায়িকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
  • ৭৪ Time View

বদিউল আলম খোকনের পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে নতুন চলচ্চিত্র ‘আগুন।’ যার ঘোষণা হয়েছে সম্প্রতি। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। একটা দীর্ঘ বৈরি সময় পর শাকিব-খোকন জুটির ছবি পর্দায় আসতে চলেছে। এই ছবিতে নায়িকা হিসেবে থাকছেন ফাতেমা তুজ জোহরা মিতু। যিনি জাহারা মিতু হিসেবে ইতোমধ্যে টেলিভিশন উপস্থাপক হিসেবে নাম কুড়িয়েছেন।

সাম্প্রতিক সময়ে শাকিব খানের ছবিতে একজন মুখ্য নায়িকা ও একজন পার্শ্ব নায়িকা হিসেবে দুটি চরিত্র দেখা গেলেও এই ছবিতে মিতু একক নায়িকা হিসেবে কাজ করতে যাচ্ছেন। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন নির্মাতা বদিউল আলম খোকন। মিতুকে চুক্তিবদ্ধ করানোর বিষয়টিও তিনি জানিয়েছেন।

বদিউল আলম খোকন কালের কণ্ঠকে বলেন, জাহারা মিতু আমার চলচ্চিত্রের একমাত্র নায়িকা। এই ছবিতে আর কোনো নায়িকা নেই। শিগগির ছবির শুটিং হবে। আগামী ১৮ তারিখে মহরত অনুষ্ঠিত হবে এফডিসিতে।

জানা গেছে,গত মঙ্গলবার সন্ধ্যায় জাহারা মিতুকে নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ করানো হয়েছে। ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’- প্রতিযোগিতার প্রথম রানার আপ হন জাহারা মিতু। কিছুদিন ধরেই তিনি খেলাধুলা বিষয়ক উপস্থাপনায় ব্যস্ত ছিলেন। এবার চলচ্চিত্রে অভিষিক্ত হতে যাচ্ছেন। এর আগে শবনম বুবলীসহ একাধিকজন উপস্থানা থেকেই শাকিবের নায়িকা হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ