1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

মডেল-অভিনেত্রী হেলেনের আত্মহত্যার চেষ্টা!

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০১৯
  • ৬৪ Time View

মডেল ও অভিনেত্রী পি জে হেলেন আত্মহত্যার চেষ্টা করে গুরুতর আহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

মডেল হেলেন শুক্রবার রাত ১১টার দিকে তিনি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। ক্যাপশনে দেন, ‘বাই বাই’! এই ছবি দেখেই ফেসবুকে শোরগোল পড়ে যায়। অনেকেই কমেন্টে হেলেনকে আবেগ নিয়ন্ত্রণে রাখতে অনুরোধ করেন। কিন্তু কিছুক্ষণ পরই খবর পাওয়া গেল হাসপাতালে হেলেন।

এর আগে তিনি একটি স্ট্যাটাসে লেখেন, ‘কিছুক্ষণের মধ্যে লাইভে আসছি। এটাই শেষ। কারো মনে কষ্ট দিয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিয়েন।’

মডেল হেলেন কেন আত্মহত্যার চেষ্টা করেছিলেন এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে মানসিক হতাশা থেকেই তিনি এই কাজ করে থাকবেন বলে ধারণা করছে শোবিজে তার সহকর্মীরা। প্রায় সময়ই হেলেনকে হতাশাজনক স্ট্যাটাস দিতে দেখা যায়।

বিভিন্ন সূত্র জানিয়েছে, অনেকদিন ধরেই নেশায় আসক্ত ছিল এই তরুণী। সম্প্রতি হতাশায় তিনি নিজেকে শোবিজ থেকেও গুটিয়ে নিয়েছেন। শুক্রবার রাতে ঘুমের ওষুধ খেয়ে ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তার মা। তবে হেলেনের পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো ছবিটি পোস্ট করার ৪০ মিনিট পরই মুছে ফেলা হয় ফেসবুক থেকে।

উল্লেখ্য, ২০১৫ সালে মিডিয়াতে পথ চলা শুরু হেলেনের। বেশ কিছু বিজ্ঞাপন ও নাটকে তিনি কাজ করেছেন। নায়ক নিরবের ‘গেইম রিটার্নস’ ছবিতে চুক্তিবদ্ধ হলেও শেষ পর্যন্ত অভিনয় করা হয়নি মডেল ও অভিনেত্রী হেলেনের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ