1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মেডিকেলে চলতি মাসের ২৫ দিনে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৭৬ রাষ্ট্র পরিচালনাকে বিএনপি দায়িত্ব মনে করে: নজরুল আ.লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার কথা স্বীকার বিএনপি নেত্রীর, ফতুল্লায় তোলপাড় অস্ত্র নিয়ে মারামারির ঘটনায় বিএনপি নেতাকে শোকজ চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ খেলার মাঠে অসুস্থ হয়ে আশরাফুলের মৃত্যু মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলার উৎসব জীববৈচিত্র্য সংরক্ষণে গবেষণা-উদ্ভাবনে গুরুত্বারোপ চিফ হুইপের ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, যে অর্জন বাংলাদেশের

দাদার মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর যোগদান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০১৯
  • ১৩৩ Time View

প্রধানমন্ত্রীর দাদা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা মরহুম শেখ লুৎফর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে আজ বাদ মাগরিব এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মাহফিলে অংশগ্রহণ করেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ তন্ময় এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন ও বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষিক্ষীগণ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাস্টের ট্রাস্টিগণ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা মাহফিলে উপস্থিত ছিলেন।

মাহফিলে মরহুম শেখ লুৎফর রহমান এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ ছাড়া বঙ্গবন্ধুর নাতি ও শেখ রেহানার পুত্র রেদোয়ান মুজিব সিদ্দিক ববির ছেলে কায়েস সিদ্দিকের জন্মবার্ষিকী উপলক্ষেও বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ