1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

নতুন এক ব্রাজিলিয়ান খেলবেন আবাহনীর জার্সিতে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
  • ৪২ Time View

বলের ওপর নিখুঁত নিয়ন্ত্রণ, দুর্দান্ত ড্রিবলিং করে সাপের মতো এঁকেবেঁকে প্রতিপক্ষের ফাঁক গলে সামনের দিকে এগিয়ে যাওয়া, চোখ ধাঁধানো পাস আর দৃষ্টিনন্দন সব গোল। এই সৌরভে বুঁদ হয়ে থাকে পুরো বিশ্ব। বাংলাদেশেও বেশ বড় একটা অংশ ব্রাজিলিয়ান ফুটবলের ভক্ত। অনেক দিন পর বাংলাদেশের ক্লাবে পাওয়া যাচ্ছে ভালো মানের ব্রাজিলিয়ান ফুটবলারের সুবাস। এএফসি কাপ সামনে রেখে ওয়েলিংটন প্রিওরি নামে ব্রাজিলিয়ান এক মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছে আবাহনী লিমিটেড।

২০১৬ ও ২০১৮ সালে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইএসএলে নিয়মিত মাঠে ছিলেন ওয়েলিংটন। দ্রুতগতির এই মিডফিল্ডার জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড দিয়ে শুরু করে আইএসএলে শেষ খেলেছেন জামশেদপুর এফসিতে। গত বছর জামশেদপুরের জার্সিতে তাঁর পুরোনো ক্লাব নর্থইস্টের বিপক্ষেই করেছিলেন দুর্দান্ত এক গোল। ডান ঊরুতে রিসিভ করে বল শূন্যে রেখে শরীর তুলে বাইসাইকেল কিকে করা সেই গোলটা এখনো ঘুরে বেড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে। আইএসএলের অন্যতম সেরা গোল হিসেবে বিবেচনায় ছিল।

জামশেদপুরের হয়ে ১১ ম্যাচে তিন গোল করা সেই মিডফিল্ডারকে মনে ধরেছে বর্তমান বাংলাদেশ চ্যাম্পিয়নদের। তাই এএফসি কাপের জন্য তাঁকে দলে ভেড়ানো। ৩ এপ্রিল নেপালের মানাং মার্শিয়াংদির বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এএফসি কাপ শুরু বাংলাদেশের একমাত্র প্রতিনিধিরা। কাঠমান্ডুর এ ম্যাচে ওয়েলিংটন খেলবেন বলে আশাবাদী দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু, ‘ওয়েলিংটন ভালো মানের খেলোয়াড়, কোনো সন্দেহ নেই। আশা করি মানাং মার্শিয়াংদির বিপক্ষে ম্যাচ দিয়ে আবাহনীর জার্সিতে অভিষেক হবে তাঁর।’ এখন দেখার অপেক্ষা অল্প কিছুদিনের অনুশীলনে দলের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারেন সাও পাওলোতে জন্ম নেওয়া ফুটবলার।

২৯ বছর বয়সী ওয়েলিংটন শেষ ছিলেন মালয়েশিয়ান ক্লাব পেরলিসে। এএফসি কাপে বিদেশি কোটায় তাঁকে দলে ভেড়ানোর জন্য বাদ দেওয়া হয়েছে দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার কো মিন হিউককে। তবে ব্রাজিলিয়ান মিডফিল্ডার এএফসি কাপ খেলতে পারলেও এখনই প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না। প্রথম পর্ব শেষে মধ্যবর্তী দলবদলে তাঁকে দলভুক্ত করলেই কেবল দেখা যাবে লিগে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ