1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মেডিকেলে চলতি মাসের ২৫ দিনে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৭৬ রাষ্ট্র পরিচালনাকে বিএনপি দায়িত্ব মনে করে: নজরুল আ.লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার কথা স্বীকার বিএনপি নেত্রীর, ফতুল্লায় তোলপাড় অস্ত্র নিয়ে মারামারির ঘটনায় বিএনপি নেতাকে শোকজ চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ খেলার মাঠে অসুস্থ হয়ে আশরাফুলের মৃত্যু মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলার উৎসব জীববৈচিত্র্য সংরক্ষণে গবেষণা-উদ্ভাবনে গুরুত্বারোপ চিফ হুইপের ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, যে অর্জন বাংলাদেশের

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯
  • ১৩৫ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তবে আইন প্রয়োগ করতে গিয়ে অযথা কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়েও তিনি নির্দেশ দেন।

আজ বৃহস্পতিবার সকালে র‌্যাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যাবের সদর দফতর কুর্মিটোলায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

মানবাধিকার রক্ষায় সজাগ থাকার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা প্রকৃত অন্যায়কারী তারা যেই হোক তাদের বিচারের আওতায় আনতে হবে। তবে এসব করতে গিয়ে অযথা কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

জলদস্যু, বনদস্যুসহ বিভিন্ন অপরাধীর উদ্দেশে তিনি বলেন, সমাজবিরোধী কাজ থেকে স্বাভাবিক জীবনে ফিরলে সরকার সার্বিক সহায়তা করবে। পাশাপাশি অন্যায়কারীর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। তবে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মানুষের জীবন যেন শান্তিপূর্ণ হয়, তারা যেন শান্তিতে বসবাস করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। দেশের জনগণের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী র‌্যাব সদস্যদের বলেন, দেশের সার্বিক উন্নয়ন হলে সেই সুফল দেশের মানুষই পাবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। মানুষের জীবন উন্নত হয়েছে। মাথাপিছু আয় বেড়েছে আমাদের। প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। আমরা এখন একটি সুখী ও সমৃদ্ধ দেশে বাস করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ