1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

শুটিংয়ের জন্য কক্সবাজারে সব্যসাচী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০১৯
  • ৮৭ Time View

বাংলাদেশের কক্সবাজারে এসেছেন টালিগঞ্জের বিখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। জানা গেছে, ‘গুণ্ডি’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। সেই সিনেমার দৃশ্যধারণের জন্যই কক্সবাজারে রয়েছেন এখন।

বাংলাদেশের গুণী অভিনেত্রী ও বর্তমান সাংসদ সুবর্ণা মুস্তাফা ওই সিনেমায় অভিনয় করছেন। ইতোমধ্যেই লন্ডনের পাঁচটি শহরে সিনেমাটির প্রথম অংশের দৃশ্যধারণ করা হয়েছে। বুধবার থেকে কক্সবাজারে শুরু হবে দৃশ্যধারণ।

শুটিংয়ে অংশ নেওয়ার জন্য ২৫ মার্চ রাতে ঢাকায় আসেন ফেলুদা। পরে মঙ্গলবার সকালে বিমানে কক্সবাজার উড়ে যান তিনি। একদিন বিশ্রামের পর বুধবার শুরু হবে দৃশ্যধারণ।

জানা গেছে, সুবর্ণা মুস্তাফা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, আমান রেজা, পশ্চিমবঙ্গের অভিনেত্রী পায়েল মুখার্জি। রেজা আরিফ লিখেছেন ‘গুণ্ডি’র চিত্রনাট্য।

সিনেমাটির কাহিনী এগিয়ে যাবে ৫৫ ও ৬৫ বছর বয়সী দুই নারী-পুরুষের গল্প নিয়ে। অবসর গ্রহণের পর নারী-পুরুষের সম্পর্ক আসলে কেমন হয়, পরিবার ও চারপাশের মানুষ বিষয়টিকে কীভাবে দেখে, সেসব উঠে আসবে সিনেমাটিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ