1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

তালতলীতে ধসে পড়ছে পায়রা নদীর বেড়িবাঁধ, ঝুঁকিতে ১৫ গ্রাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র দেড় মাস না যেতেই বরগুনার তালতলীতে পায়রা নদীর ভাঙন রোধে নির্মিত বেড়িবাঁধ ও জিও ব্যাগে ভয়াবহ ধস দেখা দিয়েছে। প্রায় ১ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত এই প্রকল্পের ৩০০ মিটার জিও ব্যাগ নদীতে তলিয়ে যাচ্ছে এবং বাঁধের আরো ২০০ মিটার অংশে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ফলে নিশানবাড়িয়া ইউনিয়নের ১৫ গ্রামের মানুষ চরম বন্যার ঝুঁকিতে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম অনিয়ম ও নিম্নমানের কাজের কারণেই এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় পাঁচটি প্যাকেজের আওতায় ৫৯০ মিটার বেড়িবাঁধ সংস্কার ও জিও ব্যাগ ফেলার কাজ গত ২১ সেপ্টেম্বর শেষ হয়। মেসার্স পপুলার কনস্ট্রাকশন, আরএস কনস্ট্রাকশন, সোহেল এন্টারপ্রাইজ ও মনি ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো যৌথভাবে এ কাজ বাস্তবায়ন করে।

স্থানীয় বাসিন্দা বাবুল হাওলাদার, হাসান মিয়াসহ অনেকের অভিযোগ, শুরু থেকেই অনিয়মের প্রতিবাদ করলেও পাউবো কোনো ব্যবস্থা নেয়নি। এক্সকাভেটর দিয়ে বাঁধের গোড়া থেকে মাটি কেটে বাঁধ নির্মাণ করা হয়েছে।

এছাড়া জিও ব্যাগে পর্যাপ্ত বালু না দিয়ে নামমাত্র বালু ও মাটি দিয়ে ডাম্পিং করায় তা দ্রুত ধসে যাচ্ছে। দ্রুত সংস্কার করা না হলে তেঁতুলবাড়িয়া, নলবুনিয়াসহ ১৫ গ্রাম যেকোনো সময় প্লাবিত হতে পারে।

অভিযোগের বিষয়ে আরএস কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী রাসেল দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের আশ্বাস দিলেও বরগুনা পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান প্রধান অনিয়মের কথা অস্বীকার করে জানান, নদীর তলদেশ থেকে ভাঙন শুরু হওয়ায় জরুরি ভিত্তিতে ফেলা জিও ব্যাগ দিয়ে আপাতত বাঁধ রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ