1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

সিলেট টেস্টে টস জিতে ব্যাটিংয়ে উইন্ডিজ, বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কিছুক্ষণের মধ্যেই মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ইতোমধ্যে টস হয়েছে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে দুই দলের লড়াই।

বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। মুমিনুল হকের জায়গায় এসেছেন মুশফিকুর রহিম। আর শরিফুল ইসলামের জায়গায় তাসকিন আহমেদ।

বাংলাদেশ একাদশ সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ জশুয়া ডা সিলভা, ব্রেন্ডন কিং, কেভিন উইকহ্যাম, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), রস্টন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রেভস, কেমার রোচ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান, জেইডেন সিলস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ