1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বিয়ের পর ভালো ছেলে হয়ে গেছেন রণবীর!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯
  • ৭৭ Time View

দু’জন একেবারে দু’প্রান্তের মানুষ। একদিকে ছটফটে, ওভার এনার্জেটিক রণবীর সিং, নিয়ম শৃঙ্খলে যাঁকে বাঁধা কঠিন। আর অন্যদিকে শান্ত এলিগেন্ট দীপিকা, যিনি একেবারে কঠিন নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে জীবন কাটান, যাকে বলে একবারে ‘স্পোর্টসম্যান’স ডিসিপ্লিন’। কার উপরে কার প্রভাব পড়ল বেশি? এক ভারতীয় সংবাদমাধ্যমে রণবীর জানালেন, বিয়ের পর ভালো ছেলে হয়ে গেছি। তাহলে কি দীপিকাই বেশি প্রভাবিত করলেন রণবীরকে?

রণবীর বললেন, আমি এখন ঠিক সময়ে ঘুম থেকে উঠি, সময়ে খাই, সঠিক সময়ে কাজ করতে যাই, সঠিক সময়ে বাড়ি ফিরি। এক কথায় বলতে গেলে বিয়ের পর আমি ভালো ছেলে হয়ে গেছি।” দীপিকার কথা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলছেন রণবীর।

বিয়ের সময়েও দীপিকা যেভাবে সমস্ত কিছু প্ল্যান করেছিলেন সেটাকে একেবারে সেভাবেই পালন করেছিলেন রণবীর। আর সেটাই শতকের সেরা স্বামী হওয়ার মূল মন্ত্র বলেও জানান তিনি। বিয়ের পরও সেই পথেই হাঁটছেন তিনি। তবে দীপিকা এই খুশি ডিসার্ভ করেন বলে মনে করেন তিনি। আর দীপিকার খুশিতেই রণবীরের খুশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ