1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ছ্যাঁকা খেয়ে ধ্যানমগ্ন নার্গিস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯
  • ৭৫ Time View

ভাঙা হৃদয় নিয়ে ভীষণ বিপাকে পড়েছিলেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। একটু উপশম দরকার তাঁর। এবার এমন ছ্যাঁকা খেয়েছেন যে সবকিছু ছেড়েছুড়ে বসে গেছেন ধ্যানে। নতুন ছবি ‘অমাবাস’-এর প্রচারণা বাদ। আগে মনের দুঃখ তাড়ানো দরকার। তারপর অন্য কিছু। সে জন্যই নিয়মিত ধ্যান করে যাচ্ছেন বলিউডের এই প্রেমকুমারী।

নার্গিস ফাখরির মন এত উত্তাল কেন? সম্প্রতি মার্কিন প্রেমিক ম্যাট অ্যালোঞ্জোর সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে তাঁর। ছ্যাঁকা খেয়ে তাই উত্তাল মনকে শান্ত করার চেষ্টা করছেন। নিয়ম করে দিনে চার ঘণ্টা ধ্যান করছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ধ্যানমগ্ন ছবি পোস্ট করেছেন তিনি।

মার্কিন প্রযোজক ও পরিচালক ম্যাট অ্যালোঞ্জোর সঙ্গে ফাখরির প্রেম সেই ২০১৭ সালের অক্টোবর থেকে। সেই প্রেম এমনই গাঢ় ছিল যে পরস্পরের কবজিতে নিজেদের ছবির ট্যাটু এঁকে নিয়েছিলেন তাঁরা। ছ্যাঁকা খেয়ে হাতের সেই ট্যাটু তো বটেই, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা নিজের যৌথ সব ছবিও মুছে ফেলেছেন ফাখরি। এখন চলছে মনের ভেতরের ছবি মোছার চেষ্টা। আশা করা যাচ্ছে, শিগগিরই হৃদয় থেকে ম্যাটের সব ছবিও মুছে ফেলতে পারবেন তিনি।

এটাই প্রথম নয়। ম্যাট অ্যালোঞ্জোর আগে ‘ধুম’ ছবির অন্যতম অভিনেতা ও প্রযোজক উদয় চোপড়ার সঙ্গেও কিছুদিন সম্পর্ক ছিল নার্গিসের। সেই সম্পর্কও বেশি দিন টেকেনি। পুরোনো ছবি মোছার পর নতুন কিছু যুক্ত হয় কি না তাঁর জীবনে, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে এবার। ২০১১ সালে রণবীর কাপুরের সঙ্গে ‘রকস্টার’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় নার্গিস ফাখরির। গত মাসে মুক্তি পায় তাঁর নতুন আরেকটি ছবি ‘অমাবাস’। তথ্যসূত্র: স্পটবয়ই

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ